• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:৩১:১৩ (04-May-2026)
  • - ৩৩° সে:

ব্রাজিলের সমুদ্রসৈকতে শাকিরার সুরে মাতলেন ২০ লাখ দর্শক

৪ মে ২০২৬ সকাল ০৯:৪২:১১

ব্রাজিলের সমুদ্রসৈকতে শাকিরার সুরে মাতলেন ২০ লাখ দর্শক
“ব্রাজিলের রিও ডি জেনেইরোর ঐতিহাসিক কোপাকাবানা সৈকতে কলম্বিয়ান পপ তারকা শাকিরা। ছবি: রয়টার্স”

বিনোদন ডেস্ক: ব্রাজিলের রিও ডি জেনেইরোর ঐতিহাসিক কোপাকাবানা সৈকতে এক স্মরণীয় রাত উপহার দিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। তাঁর চলমান বিশ্ব সফর ‘উইম্যান নো লঙ্গার ক্রাই’ (Women No Longer Cry)-এর অংশ হিসেবে আয়োজিত এই ফ্রি কনসার্টে প্রায় ২০ লাখ মানুষের সমাগম ঘটে, যা শাকিরার ক্যারিয়ারের অন্যতম বৃহৎ কনসার্ট হিসেবে চিহ্নিত হচ্ছে।

২ মে শনিবারের এই আয়োজনে ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা উপস্থিত হন। জনসমুদ্র সামাল দিতে স্থানীয় প্রশাসনকে ব্যাপক হিমশিম খেতে হয়।

Ad
Ad

পারফরম্যান্সের এক পর্যায়ে শাকিরা জানান, ব্রাজিলের কোপাকাবানা সৈকতে গান গাওয়া তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ছিল। তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘ব্রাজিল, আমি তোমাদের ভালোবাসি! এটা ভাবতেই চমক লাগে যে আমরা এখানে লাখো মানুষ একসঙ্গে হয়েছি।’

Ad

রিও কর্তৃপক্ষের মতে, এই কনসার্টকে কেন্দ্র করে পর্যটন খাত থেকে শহরটির প্রায় ১৬ কোটি ডলার আয় হতে পারে।

কোপাকাবানা সৈকত এর আগেও ম্যাডোনা বা রোলিং স্টোনসের মতো কিংবদন্তিদের বিশাল কনসার্টের সাক্ষী হয়েছে। তবে শাকিরার এই পারফরম্যান্স লাতিন আমেরিকান সংগীতের জয়গান হিসেবে ভক্তদের হৃদয়ে গেঁথে থাকবে।

সূত্র: ডয়েচে ভেলে, রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us