• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৪৯:৪৩ (05-May-2026)
  • - ৩৩° সে:

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি তারকা প্রার্থীদের জয়জয়কার

৫ মে ২০২৬ সকাল ০৯:২৩:৩১

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি তারকা প্রার্থীদের জয়জয়কার

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বড় পরিবর্তন এসেছে। মমতা ব্যানার্জীর তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই পরিবর্তনের প্রভাব পড়েছে টলিউডের তারকাদের ওপরও।

৪ মে সোমবার প্রকাশিত ফলাফল ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তৈরি হয়। বিশ্লেষণে দেখা যায়, টলিউডের কয়েকজন হেভিওয়েট তারকা প্রার্থী পরাজিত হয়েছেন, আবার কেউ কেউ জয় পেয়েছেন।

Ad
Ad

এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একাধিক ‘নিশ্চিত’ কেন্দ্র হাতছাড়া হয়েছে। করিমপুর আসনে দলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী পরাজিত হন। তাকে ১০ হাজার ১৮৫ ভোটে হারিয়ে জয়ী হন বিজেপির প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ। গণনার শুরুতে সোহম এগিয়ে থাকলেও পরে ব্যবধান কমে গিয়ে তিনি হেরে যান।

Ad

বরানগর কেন্দ্রে তৃণমূলের সায়ন্তিকা ব্যানার্জী পরাজিত হন। তাকে হারিয়ে জয় পান বিজেপির সজল ঘোষ। এই আসনে দ্বিতীয় দফার ভোট ২৩ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল এবং শুরু থেকেই এখানে কড়া প্রতিদ্বন্দ্বিতা ছিল।

বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে বড় জয় পান হিরণ চ্যাটার্জী। শ্যামপুর কেন্দ্রে তিনি নদেবাসী জানাকে ২২ হাজার ২৬০ ভোটে পরাজিত করেন। তাকে খড়গপুর সদর থেকে সরিয়ে এখানে প্রার্থী করা হয়েছিল, যা সফল সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়েছে।

শিবপুর কেন্দ্রেও জয় পান রুদ্রনীল ঘোষ। গণনার শুরু থেকেই তিনি এগিয়ে ছিলেন। শেষ পর্যন্ত প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন। তার মোট প্রাপ্ত ভোট ছিল ৮৩ হাজার ২৯৪।

অন্যদিকে তৃণমূলের প্রার্থী রাজ চক্রবর্তী ব্যারাকপুর কেন্দ্রে পরাজিত হন। তাকে বিজেপির কৌস্তুভ বাগচী প্রায় ১৫ হাজার ৮২২ ভোটে হারান। এর মাধ্যমে রাজনীতিতে দ্বিতীয়বারের মতো হারলেন এই তারকা নির্মাতা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন স্টালিন
মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন স্টালিন
৫ মে ২০২৬ দুপুর ০২:৪৮:১৭






Follow Us