• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে বৈশাখ ১৪৩৩ রাত ১০:৩২:৫৬ (14-May-2026)
  • - ৩৩° সে:

ডুমুর হাতে উচ্ছ্বাসে জয়া আহসান

৫ মে ২০২৬ বিকাল ০৫:৫৬:০৮

ডুমুর হাতে উচ্ছ্বাসে জয়া আহসান

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান রূপালি পর্দার গ্ল্যামারের বাইরে ব্যক্তিগত জীবনে বেশ সাধারণ এবং প্রকৃতিপ্রেমী হিসেবেই পরিচিত। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি খোলামেলা নন, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিতই ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ছবিগুলোতে হলুদ রঙের টি-শার্ট পরিহিত অবস্থায় হাতে ডুমুর নিয়ে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন তিনি।

Ad
Ad

শেয়ার করা ছবিতে দেখা যায়, একটি বড় পাত্রভর্তি ডুমুরের পাশে রাখা রয়েছে সজনে ডাঁটা। ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, দেশি ডুমুর বা কাকডুমুর, মাংসের মশলা ব্যবহার করে মা ডুমুর দিয়ে দারুণ একটি পদ রান্না করেন।

Ad

খাবারটির পুষ্টিগুণ নিয়েও তিনি উল্লেখ করেন। তার ভাষায়, ডুমুর অত্যন্ত পুষ্টিকর একটি খাবার, যাতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, পটাশিয়াম, ক্যালসিয়াম ও আয়রন।

এদিকে তার এই পোস্টে ভক্তদের মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘জয়া আপু, আপনি ডুমুর খেয়ে খেয়েই আপনার সৌন্দর্য ধরে রেখেছেন, আমরা বুঝতে পারছি।’ আরেকজন রেসিপি জানতে চেয়ে মন্তব্য করেন, ‘এতো পুষ্টিগুণ থাকলে রেসিপিটা জানানো উচিত ছিল!’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
চীনে মিশ্র প্রতিক্রিয়ায় ইলন মাস্ক
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৫০

১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪৮

বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী
১৪ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:২৯





Follow Us