• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:৫৫:৪৯ (07-May-2026)
  • - ৩৩° সে:

ঈদে আসছে শাকিবের ‘রকস্টার’, যা বলছে প্রযোজনা প্রতিষ্ঠান

৭ মে ২০২৬ সকাল ০৯:৫৮:০১

ঈদে আসছে শাকিবের ‘রকস্টার’, যা বলছে প্রযোজনা প্রতিষ্ঠান

বিনোদন ডেস্ক: মিডিয়াকম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডুর প্রযোজনা প্রতিষ্ঠান ‘সান মোশন পিকচার্স লিমিটেড’ মানসম্মত চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে।

এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘রকস্টার’। চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, তারিক আনাম খান, রোজী সিদ্দিকী, সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং পান্থ কানাইসহ একঝাঁক গুণী শিল্পী।

Ad
Ad

সংগীত আয়োজনে রয়েছেন আহমেদ হাসান সানি, জাহিদ নিরব ও পান্থ কানাইয়ের মতো জনপ্রিয় তারকারা। পর্দার আড়ালে কাজ করেছেন দেশের খ্যাতনামা কুশলীগণ এবং একঝাঁক উদ্যমী তরুণ প্রাণ। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে চলচ্চিত্রটিকে একটি বৈশ্বিক মান দেওয়ার চেষ্টা করা হয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আজমান রুশো এবং নির্মাণের দায়িত্বে রয়েছে ‘পিনহুইল ফিল্মস’।

Ad

মিডিয়াকম লিমিটেডের পরিচালক (মিডিয়া বায়িং) জানান, বর্তমান সময়ে দেশীয় চলচ্চিত্র শিল্প যখন নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমরা বড় পরিসরে এই ঝুঁকি গ্রহণ করেছি। আমাদের বিশ্বাস, আপনাদের প্রচারমাধ্যমের আন্তরিক সহযোগিতা পেলে এই চলচ্চিত্রটি শুধু ব্যবসায়িক সাফল্যই পাবে না, বরং বাংলা চলচ্চিত্রের অগ্রযাত্রায় এক নতুন মাত্রা যোগ করবে।

প্রতিটি প্রচারণায় প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে ‘সান মোশন পিকচার্স লিমিটেড', পরিচালক আজমান রুশো, প্রযোজক অঞ্জন চৌধুরী পিন্টু এবং নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডুর নাম ব্যবহারের জন্য বিনীত অনুরোধ জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






শাহজালাল (রহ.)-এর মাজারে ওরস শুরু
শাহজালাল (রহ.)-এর মাজারে ওরস শুরু
৭ মে ২০২৬ দুপুর ১২:১০:২৬






Follow Us