• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে বৈশাখ ১৪৩৩ রাত ০৯:২৮:২৬ (13-May-2026)
  • - ৩৩° সে:

এবার কানের লাল গালিচায় ঝলমলে উর্বশী

১৩ মে ২০২৬ দুপুর ০২:৩০:৩৯

এবার কানের লাল গালিচায় ঝলমলে উর্বশী

বিনোদন ডেস্ক: বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জমজমাট আসর ‘কান চলচ্চিত্র উৎসব’।

১২ মে মঙ্গলবার ৭৯তম এ আসরের পর্দা উঠেছে। পঞ্চমবারের মতো কানের লাল গালিচায় পা রাখেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব তারকাদের ভিড়েও নজর কাড়েন তিনি। দৃষ্টিনন্দন, সাহসী ও আত্মবিশ্বাসী লুক-তার ফ্যাশন ভাবনারই বহিঃপ্রকাশ।

Ad
Ad

রাইজিং বিডির প্রতিবেদন থেকে জানা যায়, কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় অভিনেত্রী উর্বশী রাউতেলার উপস্থিতি ছিল নজরকাড়া। ভিয়েতনামের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড জোলিপোলি কউচারের তৈরি ঝকঝকে রুপালি গাউন পরেছিলেন তিনি। ফিটেড এই পোশাক জুড়ে ছিল অসংখ্য ক্রিস্টাল, সিকুইন ও সূক্ষ্ম বিডওয়ার্ক, যাতে আলো পড়তেই চারদিকে ঝলমল করে উঠছিল।

Ad

শরীরের গড়নের সঙ্গে মানানসই এই গাউনের নিচের দিকে হালকা ল্যাভেন্ডার রঙের স্বচ্ছ মেশ কাপড়ে রূপ নেয়, যা পুরো লুকটিকে স্বপ্নময় আবহ দেয়। তবে পোশাকটির সবচেয়ে নাটকীয় অংশ ছিল—বড় ঢেউ খেলানো কেপ-স্লিভস, যা লাল গালিচায় হাঁটার সময় ডানার মতো পিছনে ভেসে যাচ্ছিল আর তাকে রাজকীয় আভা দিচ্ছিল।

তবে সাজপোশাকের মূল আকর্ষণ ছিল তার বিশেষ হেডপিস। আন্তর্জাতিক কউচার লুকে দেশীয় ছোঁয়া যোগ করতে উর্বশী পরেছিলেন পাখির নকশা ও ঝলমলে ট্যাসেল ডিটেইলযুক্ত বড় একটি মাং টিকা-অনুপ্রাণিত অলংকার। এর সঙ্গে বেছে নেন ঝুলন্ত দুল, রুপালি থিমের সঙ্গে মানানসই একটি অলংকৃত ক্লাচ ব্যাগ।

উজ্জ্বল ও গ্ল্যামারাস লুকের জন্য উর্বশী মেকআপে বেছে নেন—ডিউই স্কিন, রুপালি শিমারি আইশ্যাডো, গাঢ় উইংড আইলাইনার, গোলাপি আভাযুক্ত গাল, নিউড লিপস। চুল ছিল পরিপাটি খোঁপা করে বাঁধা, যাতে তার গহনা ও পোশাকের সূক্ষ্ম কারুকাজ আরো বেশি নজর কেড়েছে।

কানের লাল গালিচায় মিডিয়া প্ল্যাটফর্ম ব্রুটের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন উর্বশী। বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার অনুভূতি নিয়ে তিনি বলেন, “আমি যখন আমার দেশের প্রতিনিধিত্ব করি, তখন আমি আর শুধু উর্বশী থাকি না, হয়ে উঠি ইন্ডিয়া।”

টানা পঞ্চমবারের মতো কানে অংশ নিয়ে গর্বের কথাও জানান উর্বশী। তিনি বলেন, “আমি খুব গর্ব অনুভব করি, সবসময়ই আমার দেশকে সেরা উপায়ে প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১২
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১২
১৩ মে ২০২৬ রাত ০৯:০৩:১৫




ফিলিপিন্সের সিনেটে গোলাগুলি
ফিলিপিন্সের সিনেটে গোলাগুলি
১৩ মে ২০২৬ রাত ০৮:৩৮:২৬







Follow Us