• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:১৮:৩৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নাকফজলি আমের স্বর্গরাজ্য নওগাঁর বদলগাছী

৫ জুন ২০২৪ দুপুর ১২:৩৯:৫৫

নাকফজলি আমের স্বর্গরাজ্য নওগাঁর বদলগাছী

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলাতে এবার আমের ভালো ফলন হয়েছে। আর এক সপ্তাহের মধ্যেই শুরু হবে আম সংগ্রহের কাজ। ‘আম রাজ্য’ হিসেবে পরিচিত নওগাঁর আম দেশ বিদেশে বেশ সুনাম অর্জন করেছে। বিশেষ করে এ জেলার বিখ্যাত ‘নাকফজলি’ আম বেশ সুনাম অর্জন করেছে। বদলগাছী উপজেলায় এবার প্রায় ৫৩০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমের চাষ হয়েছে।

Ad

বর্ণিত আছে, নওগাঁর বদলগাছী ভান্ডারপুরের জমিদার বিনোদ কুমার লাহিড়ীর হাত ধরে পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা থেকে প্রথম বাংলাদেশে আসে নাকফজলি আম। পরবর্তীতে যা ব্যাপকভাবে পরিচিতি পায় এই অঞ্চলে।

Ad
Ad

নাকফজলি আম লম্বায় প্রায় চার ইঞ্চি আর চওড়ায় দেড় ইঞ্চি হয়ে থাকে। এর নিম্নাংশ বাঁকানো। নাক বড় এবং স্পষ্ট বেরিয়ে আসে। আমটির গড় ওজন ৩০০ গ্রাম। আকারে অনেকটা বড় এবং নাক স্পষ্ট, এ কারণে এর নাম হয়েছে ‘নাকফজলি’ আম। এ আম শুধু নওগাঁ জেলাতেই পাওয়া যায়।

নাকফজলি ছাড়াও ল্যাংড়া, গোপালভোগ, আম্রপালি, ক্ষীরশাপাত, বারি-৪ ও গুটি জাতের আম বদলগাছী উপজেলায় চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর।

উপজেলা কৃষি কর্মকর্তা মো.  সাবাব ফারহান বলেন, উপজেলায় এবার প্রায় ৫৩০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমের চাষ হয়েছে। ফলনও ভালো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই এখানে আম সংগ্রহের কাজ শুরু হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪




Follow Us