• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:০৩:২২ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

আমিরাতে আজ রাতে পবিত্র শবে বরাত

২৪ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:৫৪:৪৯

আমিরাতে আজ রাতে পবিত্র শবে বরাত

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে আজ ২৪ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে পবিত্র শবে (লাইলাতুল) বরাত পালিত হবে।

এদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমিরাতের মুসলিম উম্মাহ পালন করবে পবিত্র শবে বরাত। এ পবিত্র রজনী পালন চলবে ২৫ ফেব্রুয়ারি রোববার সূর্যোদয়ের আগ পর্যন্ত।

আমিরাতের ধর্মপ্রাণ মুসলমানরা এই বিশেষ রাতে নেকী লাভের আশায় নফল নামাজ, জিকির ও কোরআন তেলাওয়াত করবেন। বিশেষ এ পবিত্র রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা নেকী লাভের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।

প্রতি বছর আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ‘শবে বরাত’ বলা হয়। শবে বরাত কথাটি ফারসি থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি, শবে বরাত অর্থ মুক্তির যামিনী। ‘শবে বরাত’-এর আরবি হলো ‘লাইলাতুল বারকাত’। হাদিস শরিফে যাকে ‘নিসফ শাবান’ বা শাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১





Follow Us