• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩৩:০৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আমিরাতে গাড়িতে আটকা পড়ে বাংলাদেশি শিশুর মৃত্যু

৮ মে ২০২৪ সকাল ০৭:৫১:৪৮

আমিরাতে গাড়িতে আটকা পড়ে বাংলাদেশি শিশুর মৃত্যু

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের শারজায় স্কুলে যাওয়ার গাড়ির ভেতর আটকা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে মোহাম্মদ মুনতাসির (৭) নামে এক বাংলাদেশি এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

Ad

৬ মে সোমবার এ ঘটনা ঘটে। ৭ মে মঙ্গলবার তাকে দাফন করা হয়। মুনতাসিরের বাবা আমিরাতে কর্মরত প্রকৌশলী মোহাম্মদ রিয়াজ। নিহত মুনতাসির শারজাহর ইবনে সিনা স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

Ad
Ad

এ ব্যাপারে শারজাহর আল ওয়াসিত পুলিশ স্টেশনে একটি মামলা নথিভুক্ত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকালে মুনতাসিরকে তার অভিভাবকরা শারজাহ জুলেখা হাসপাতালের পেছনে তাদের বাসা থেকে আরও সাত শিশুসহ নিয়মিত কার লিফট প্রদানকারী এক মহিলার গাড়িতে তুলে দেন। গাড়ি স্কুলে পৌঁছালে অন্য শিশুরা নেমে পড়লেও মুনতাসির ঘুমে থাকায় গাড়ি থেকে নামেনি। এ অবস্থাতেই মহিলা ফিরে আসেন। পরে যথারীতি মহিলা বিকাল ৩টার দিকে স্কুল থেকে অন্যান্য বাচ্চাদের আনতে গেলে মুনতাসিরের নিথর দেহ তার চোখে পড়ে।

ছেলেটি কতক্ষণ ভিতরে ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি। সোমবার গরম প্রায় ৪৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সরাসরি সূর্যের নিচে পার্ক করা ছিল গাড়িটি। লক করা গাড়ির ভিতরে তাপমাত্রা ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে বলে বিশেষজ্ঞরা জানান।

এদিকে শিশু মুনতাসিরের মা সন্তানের প্রিয় খাবার রান্না করে অপেক্ষায় ছিলেন। তিনি সন্তানের মুখে খাবার তুলে দেয়ার বদলে পেলেন তার লাশ। মঙ্গলবার বাদ আছর শারজায় তার লাশ দাফন করা হয়েছে। পুলিশ গাড়ির চালক মহিলাকে আটক করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us