• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৩২:১৭ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে মাতৃভাষা দিবস ঘিরে আনন্দঘন উৎসব

২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৫:৩৩

মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে মাতৃভাষা দিবস ঘিরে আনন্দঘন উৎসব

মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, সংস্কৃতি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের ইতিহাস তুলে ধরতে বাংলাদেশি শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন। একইসাথে ভাষা শহীদদের স্মরণে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

Ad

২১ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় দেশটির বাংলাদেশ চ্যান্সারি ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনের (শ্রম) কাউন্সেল মো. সোহেল পারভেজ।

Ad
Ad

দিবসটি উপলক্ষে হাইকমিশন প্রাঙ্গণে ব্যানার, বাংলা বর্ণমালা ও ভাষা দিবসের পোস্টারে সুসজ্জিত করা হয়। এর পাশাপাশি মিশনের কর্মকর্তারা কালোব্যাজ ধারণ, অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ আনুষ্ঠানিকভাবে হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিতও রাখা হয়। অনুষ্ঠানে মালদ্বীপের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিশু-কিশোররা অংশ নিয়ে বাংলা ভাষার প্রতি তাদের সৃজনশীলতা ও প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে ঢাকা থেকে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে হাইকমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা।

সংক্ষিপ্ত আলোচনায় ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান হাইকমিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ এবং ভাষা আন্দোলনের চেতনা, মাতৃভাষার গুরুত্ব এবং মালদ্বীপে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তা গুরুত্বের সাথে তুলে ধরেন তিনি।

এ অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের পাশাপাশি তাদের অভিভাবক ও বাংলাদেশ কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলাদেশ চ্যান্সারি ভবনের সম্মেলন কক্ষ পরিণত হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর মিলনমেলায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২০:২৯


সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:০৫




ওসিকে গালাগাল, উপজেলা বিএনপির সভাপতি আটক
ওসিকে গালাগাল, উপজেলা বিএনপির সভাপতি আটক
২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:০২

পদ্মায় আড়াআড়ি বাঁশের বাঁধ, অবাধে জাটকা নিধন
পদ্মায় আড়াআড়ি বাঁশের বাঁধ, অবাধে জাটকা নিধন
২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৯:২৭

পদত্যাগ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ
পদত্যাগ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ
২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৫:২০



Follow Us