• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৩৪:০৩ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পর্তুগাল বাংলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি শনিবার ইফতার–পরবর্তী এক অনুষ্ঠানে লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিদায়ী সভাপতি রনি মোহাম্মদ।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নোটিসিয়াস বাংলার সম্পাদক রাসেল আহম্মেদ। সহসভাপতি আমিরুল ইসলাম নয়ন (আনন্দবাজার ও বাংলানিউজ২৪) এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) (ডিবিসি ও দৈনিক ইনকিলাব)।

যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ (চ্যানেল আই) এবং অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমদ; প্রচার ও দপ্তর সম্পাদক আর এ ইহসান (নোটিসিয়াস বাংলার মাল্টিমিডিয়া প্রধান), আন্তর্জাতিক সম্পাদক আমেনা খাতুন অশ্রু (দৈনিক গণকণ্ঠ)।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন রনি মোহাম্মদ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), এনামুল হক (পর্তুগাল বাংলানিউজ), এস এম আজাদ (বাংলা টিভি), শাহ মোহাম্মদ তানভীর (সমকাল), মনির হোসেন (ইত্তেফাক), মো. মহিউদ্দিন (নিউজ–২১ বাংলা টিভি), রাহিব ফয়সাল, সজিব হোম রায় (দৈনিক কালের কণ্ঠ), সোহেল রানা (কালবেলা), আকবর হোসেন (ঢাকা মেইল) ও জহিরুল হক। উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদ কায়সার (প্রবাস কথা)।

নতুন কমিটির নেতারা বলেন, পর্তুগালে বাংলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করা হবে। পাশাপাশি প্রবাসে গণমাধ্যমের ভূমিকা জোরদার এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১






সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
২১ জুন ২০২৬ রাত ০৯:২৭:১৬


Follow Us