• ঢাকা
  • |
  • শনিবার ২২শে ফাল্গুন ১৪৩২ রাত ০২:২৬:৩৮ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

৬ মার্চ ২০২৬ সকাল ১১:৩০:২৮

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: কুয়েতের সালমি এলাকায় মাইন বিস্ফোরণে মো. জাহেদ হোসেন (৩০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমতপুর এলাকার কামাল দফাদারের ছোট ছেলে।

৫ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উট চড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

Ad
Ad

একই মালিকের অধীনে কর্মরত তার সহকর্মী লুতফুর রহমান জানান, জাহেদ দুই বছর আগে কুয়েতে গিয়ে উট লালন-পালনের কাজ করছিলেন। প্রতিদিনের মতো সেদিনও তিনি উট চড়াতে নিয়ে গেলে হঠাৎ মাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Ad

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৯৯১ সালে ইরাকের আগ্রাসনের সময় ইরাকি বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us