• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:১৬:০৪ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

সৌদিতে নিহত মোশাররফের মরদেহ দেশে আসছে আজ

২০ মার্চ ২০২৬ সকাল ১০:০০:০৭

সৌদিতে নিহত মোশাররফের মরদেহ দেশে আসছে আজ

অনলাইন ডেস্ক: সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মোশাররফ হোসেনের মরদেহ আজ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

২০ মার্চ শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার মরদেহ।

Ad
Ad

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাসিন্দা নিহত মোশাররফ হোসেন (পাসপোর্ট নম্বর: EK0909569) সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সূরজত আলী।

Ad

জানা গেছে, সৌদি আরব সময় শুক্রবার ভোর ২টা ২৫ মিনিটে সৌদি এয়ারলাইনস-এর ফ্লাইট নম্বর SV806-এ মরদেহটি রিয়াদ থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে।

ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করবেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে মন্ত্রী ব্রিফিং করবেন বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১








Follow Us