• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ ভোর ০৫:১৫:৪১ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

বাইডেনকে কেন ‘জেনোসাইড-জো’ বলা হয় !

১০ মার্চ ২০২৪ দুপুর ০১:০২:৪২

বাইডেনকে কেন ‘জেনোসাইড-জো’ বলা হয় !

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনপন্থী এক মানবাধিকার কর্মী জো-বাইডেনকে ‘জেনোসাইড জো’ বা (গণহত্যাকারী) বলে আখ্যায়িত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য আটলান্টায় এক প্রচার অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় তিনি এ আখ্যা দেন।  

১০ মার্চ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Ad
Ad

প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে ওই কর্মীকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘হাজার হাজার ফিলিস্তিনি মারা গেছে। শিশুরা মারা যাচ্ছে।’ এসব জো বাইডেন আপনার কারণে হচ্ছে, ‘আপনি একজন স্বৈরশাসক, আপনি জেনোসাইড (গণহত্যা) জো’।

Ad

আমেরিকার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ প্রতিবাদ করার পরে ওই বিক্ষোভকারীকে নিরাপত্তা বাহিনীর কর্মীরা টেনে নিয়ে যায়।

এ বক্তব্যের পর ওই প্রচারে বাইডেন বলেন, তিনি প্রতিবাদকারীর ‘আবেগ’কে ‘বিরক্ত’ মনে করেননি। মার্কিন নেতা যোগ করেছেন যে-‘অনেক ফিলিস্তিনি আছে যারা অন্যায়ভাবে হামলার শিকার হচ্ছেন’।

প্রসঙ্গত, ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর পরই ইসরাইল গাজায় পাল্টা হামলা চালাতে শুরু করে- যা অব্যাহত রয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় ইসরাইলের হামলায় এ পর্যন্ত প্রায় ৩১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের অধিকাংশ নারী ও শিশু। এমনকি ওখানকার বসতি থেকেও যারা জীবিত তাদের উচ্ছ্বেদ করে দেওয়া হয়েছে। (সূত্র: আল-জাজিরা)

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us