• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:১৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ইরানের ৬ বিমানবন্দরে হামলা, ১৫ উড়োজাহাজ-হেলিকপ্টার বিধ্বস্ত

২৩ জুন ২০২৫ দুপুর ০১:৩৭:১১

ইরানের ৬ বিমানবন্দরে হামলা, ১৫ উড়োজাহাজ-হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় ইরানের ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।

Ad

২৩ জুন সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

Ad
Ad

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের দূরনিয়ন্ত্রিত ও মানবচালিত আকাশযানের (ম্যানড-এন্ড-রিমোট সিস্টেম) মাধ্যমে এ হামলা চালানো হয়েছে। এতে ইরানের সামরিক ঘাঁটিগুলোর রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার এবং জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া ইরানি বাহিনীর ব্যবহৃত এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ মডেলের যুদ্ধবিমান এবং হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, এই হামলার ফলে ইরানের বিমানঘাঁটিগুলো থেকে উড্ডয়ন সক্ষমতা মারাত্মকভাবে বিঘ্ন হয়েছে এবং দেশটির সামরিক আকাশ অভিযানে বড় ধরনের বাধা তৈরি হয়েছে।

তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এ হামলার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


Follow Us