• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪৬:১৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাশিয়ার গোলাবারুদ তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

১৬ আগস্ট ২০২৫ বিকাল ০৪:৫৬:২৩

রাশিয়ার গোলাবারুদ তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার মস্কোর বাইরে রিয়াজান অঞ্চলে একটি গোলাবারুদ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

Ad

১৬ আগস্ট শনিবার রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। 

Ad
Ad

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১৩০ জন আহত হয়েছেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে ধ্বংসস্তূপ ও কারখানার ভবনের ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে।

দুর্ঘটনাকবলিত কারখানাটিতে গানপাউডার ও গোলাবারুদ তৈরি হয়। এর আগে, ২০২১ সালেও একই কারখানায় বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে মর্মান্তিক এ ঘটনায় রিয়াজান অঞ্চলের স্থানীয় প্রশাসন এক দিনের শোক ঘোষণা করেছে। আঞ্চলিক গভর্নর পাভেল মালকভ টেলিগ্রামে জানিয়েছেন, পুরো অঞ্চলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এদিন।

রাশিয়ায় অবশ্য এ ধরনের শিল্প দুর্ঘটনা নতুন নয়, প্রায়ই দেশটিতে প্রাণঘাতী কারখানা বিস্ফোরণের ঘটনা ঘটে থাকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭


Follow Us