• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১০:১৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠকের আয়োজন চলছে: ডোনাল্ড ট্রাম্প

১৯ আগস্ট ২০২৫ সকাল ০৮:১৫:৫৮

পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠকের আয়োজন চলছে: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পট জানিয়েছেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন তিনি। সূত্র: সিএনএন

Ad

এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে দিনভর হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। টানা কয়েক ঘণ্টা কয়েক দফায় বৈঠক করা হয়।

Ad
Ad

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, বিষয়টি নিয়ে তিনি টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলার মধ্যেই পুতিনকে ফোন করেন তিনি।

তবে কবে, কোথায় এ বৈঠক অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে কিছু জানাননি ট্রাম্প। তিনি লিখেছেন, ‘ওই বৈঠকের পর আমাদের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে। সেখানে দুই প্রেসিডেন্টের (পুতিন ও জেলেনস্কি) আমি থাকব। আবারও বলছি, প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ বন্ধের জন্য এটি একটি খুব ভালো ও প্রাথমিক পদক্ষেপ।’

ট্রাম্প আরও লিখেন, আজকের বৈঠকগুলোতে মূল আলোচনার বিষয় ছিল ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেয়া। ইউরোপের বিভিন্ন দেশ এ নিশ্চয়তা দেবে, যার সমন্বয় করবে যুক্তরাষ্ট্র।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us