• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৪:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শান্তিতে পাওয়া নোবেল ট্রাম্পকে উৎসর্গ করলেন মারিয়া

১১ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৩১:২২

শান্তিতে পাওয়া নোবেল ট্রাম্পকে উৎসর্গ করলেন মারিয়া

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নিজের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্য বলে দাবি করছেন, ঠিক তখনই তার সব জল্পনা নস্যাৎ করে ২০২৫ সালের এ পুরস্কার জিতেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও গণতন্ত্রের কর্মী মারিয়া কোরিনা মাচাদো। তবে নোবেল ঘোষণার পরপরই তিনি এই পুরস্কারটি উৎসর্গ করেছেন ভেনেজুয়েলার জনগণকে এবং স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পকে।

Ad

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ৫৮ বছর বয়সী মাচাদো এক্সে  ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি এই পুরস্কারটি উৎসর্গ করছি ভেনেজুয়েলার দুঃখভোগী জনগণকে এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে, যিনি আমাদের আন্দোলনের প্রতি তার সিদ্ধান্তমূলক সহায়তা করছেন!

Ad
Ad

তিনি আরও বলেন, আমরা বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি এবং আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। আমরা স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কিন জনগণ, লাতিন আমেরিকার দেশসমূহ এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর সমর্থন ও সহযোগিতার ওপর বিশ্বাস রাখছি।

মাচাদো দীর্ঘকাল ধরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর ট্রাম্প প্রশাসনের সামরিক চাপকে সমর্থন করে আসছেন। 

ভেনেজুয়েলার উপকূলে বিশাল মার্কিন নৌবাহিনী মোতায়েনের মতো পদক্ষেপকেও তিনি গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


Follow Us