• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:০৫:৪২ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

জেদ্দায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

১২ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৪৪:১২

জেদ্দায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ডেস্ক রিপোর্ট: দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি অধিবেশনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

১১ জানুয়ারি রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

বিবৃতিতে বলা হয়, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের দৃঢ়তায় সন্তোষ প্রকাশ করেন। তারা উচ্চপর্যায়ের সফর ও বিনিময়, বাণিজ্য সম্প্রসারণ এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতেও মতবিনিময় হয়।

Ad

এর আগে, গত ৪ জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ফোনে কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সে সময় দুই নেতা বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন এবং বাণিজ্য, অর্থনীতি ও কূটনৈতিক সহযোগিতা আরও গভীর করার ওপর গুরুত্ব দেন।

এ ছাড়া এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও তারা মতবিনিময় করেন। চলমান আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে পারস্পরিক যোগাযোগ ও ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঈদে প্রেক্ষাগৃহ মাতাচ্ছে যে ৫ সিনেমা
ঈদে প্রেক্ষাগৃহ মাতাচ্ছে যে ৫ সিনেমা
২৩ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৭:৫৭









Follow Us