• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৫২:৫৬ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

এবার চীনগামী ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:৩৬

এবার চীনগামী ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ‘কোয়ারেন্টাইন’ বা নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলার তেল পরিবহন করায় ভারত মহাসাগরে একটি বিশাল তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। জাহাজটির নাম অ্যাকুইলা–২, যা ভেনেজুয়েলা থেকে চীনের একটি বন্দরের দিকে যাত্রা করছিল।

Ad

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ক্যারিবিয়ান সাগর থেকেই অ্যাকুইলা–২ জাহাজটিকে নজরদারিতে রেখেছিল মার্কিন নৌবাহিনী।

Ad
Ad

এক্সে দেওয়া বার্তায় হেগসেথ বলেন, “যখন প্রতিরক্ষা মন্ত্রণালয় কোয়ারেন্টাইনের বিষয়ে নির্দেশ দেয়, তা যথার্থ কারণেই দেওয়া হয়। সোমবার ভারত মহাসাগর অঞ্চলে রাতব্যাপী অভিযান চালিয়ে মার্কিন নৌবাহিনী অ্যাকুইলা–২ নামের একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে।”

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার তেলবাহী জাহাজগুলোকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অ্যাকুইলা–২ সেই নির্দেশ অমান্য করে যাত্রা অব্যাহত রাখে। দীর্ঘ সময় অনুসরণের পর উপযুক্ত মুহূর্তে অভিযান চালিয়ে জাহাজটি জব্দ করা হয়।

পোস্টে হেগসেথ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই পৃথিবীতে এমন কোনো দেশ বা শক্তি নেই, যারা আকাশ, স্থল কিংবা সমুদ্রপথে নিজেদের ইচ্ছামতো চলতে পারে। আমাদের প্রতিরক্ষা বাহিনী প্রয়োজনে যে কাউকে খুঁজে বের করবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”

তিনি বলেন, যারা যুক্তরাষ্ট্রের শক্তিকে অবমূল্যায়ন করে এবং বৈশ্বিক সামুদ্রিক অঞ্চলে নিজেদের অধিকার অপব্যবহার করে, তাদের প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অবস্থান সবসময় কঠোর থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪৫:৫৫

৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৫:০৯

চাঁদপুরে অপহরণের নাটক, ৯ লাখ টাকাসহ আটক ২
চাঁদপুরে অপহরণের নাটক, ৯ লাখ টাকাসহ আটক ২
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩২:৩৭


পদত্যাগের ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য
পদত্যাগের ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২২:৪৮


বগুড়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
বগুড়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৭:২৭


বান্দরবানে বিএনপির প্রচারণা কার্যালয়ে আগুন
বান্দরবানে বিএনপির প্রচারণা কার্যালয়ে আগুন
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৫:০১



Follow Us