• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৫২:৫৫ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৫৩

১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৪:৩৩

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি রাবারের নৌকা ডুবে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

Ad

৯ ফেব্রুয়ারি সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নৌকাটিতে থাকা মোট ৫৫ জন যাত্রীর মধ্যে মাত্র দুই নারী প্রাণে বেঁচেছেন। তারা দু’জনই নাইজেরিয়ার নাগরিক। লিবিয়ার কর্তৃপক্ষ শুক্রবার তাদের উদ্ধার করে। আইওএম জানিয়েছে, নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী ও শরণার্থীরা ছিলেন।

Ad
Ad

প্রতিবেদনে বলা হয়, উত্তর-পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর আল-জাওইয়া থেকে যাত্রা শুরুর প্রায় ছয় ঘণ্টা পর নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়।

আইওএমের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৫০০ অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন।

২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটি ইউরোপে পৌঁছানোর আশায় সাব-সাহারান আফ্রিকা থেকে আসা অভিবাসীদের জন্য একটি প্রধান প্রস্থানকেন্দ্রে পরিণত হয়।

বেঁচে যাওয়া অভিবাসীদের বরাতে আইওএম জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় ১১টার দিকে ত্রিপোলির পশ্চিমে আল-জাওইয়া থেকে নৌকাটি যাত্রা শুরু করে। কয়েক ঘণ্টা পর শুক্রবার ভোরে জুওয়ারার উত্তরে সেটি উল্টে যায়। দুর্ঘটনার খবর প্রকাশে বিলম্ব হওয়ার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আইওএম আরও জানায়, জীবিত দুই নারীর একজন তার স্বামীকে হারিয়েছেন, আরেকজন জানান—এই দুর্ঘটনায় তার দুই সন্তান মারা গেছে। উদ্ধারকারী দলের সদস্যরা তাদের দু’জনকেই জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছেন।

সংস্থাটি জানায়, শুধু গত জানুয়ারি মাসেই মধ্য-ভূমধ্যসাগরে বৈরী শীতকালীন আবহাওয়ার মধ্যে একাধিক নৌকাডুবিতে অন্তত ৩৭৫ অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪৫:৫৫

৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৫:০৯

চাঁদপুরে অপহরণের নাটক, ৯ লাখ টাকাসহ আটক ২
চাঁদপুরে অপহরণের নাটক, ৯ লাখ টাকাসহ আটক ২
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩২:৩৭


পদত্যাগের ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য
পদত্যাগের ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২২:৪৮


বগুড়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
বগুড়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৭:২৭


বান্দরবানে বিএনপির প্রচারণা কার্যালয়ে আগুন
বান্দরবানে বিএনপির প্রচারণা কার্যালয়ে আগুন
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৩৫:০১



Follow Us