• ঢাকা
  • |
  • শনিবার ৯ই ফাল্গুন ১৪৩২ রাত ১১:০৮:৫৫ (21-Feb-2026)
  • - ৩৩° সে:

ভিক্ষাবৃত্তি রোধে পুলিশের বিশেষ অভিযান

২১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫১:৫১

ভিক্ষাবৃত্তি রোধে পুলিশের বিশেষ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভিক্ষাবৃত্তি নির্মূলে বিশেষ অভিযান শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ পুলিশ। ‘ভিক্ষাবৃত্তি অপরাধ, দান দায়িত্ব’-এই স্লোগানকে সামনে রেখে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সুশৃঙ্খলভাবে দান করার লক্ষে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

Ad

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

শারজাহ পুলিশের নিরাপত্তা গণমাধ্যম বিভাগ ও ভিক্ষাবৃত্তি দমন কমিটির যৌথ উদ্যোগে পরিচালিত এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সমাজের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা।

কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানে মানুষের মধ্যে দান-খয়রাতের প্রবণতা বেড়ে যায়, আর এই সুযোগটি কাজে লাগিয়ে একশ্রেণির মানুষ অবৈধভাবে অর্থ সংগ্রহের চেষ্টা করে।

অভিযান প্রসঙ্গে পুলিশ জানায়, আবাসিক এলাকা ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে অনুমতিবিহীন ভ্রাম্যমাণ বিক্রেতা ও ভিক্ষুকদের আনাগোনা নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করা হয়েছে। মূলত আবেগপ্রবণ কথার মাধ্যমে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা রুখতেই এই তৎপরতা।

পুলিশের পক্ষ থেকে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, তারা যেন ব্যক্তিগতভাবে কাউকে অর্থ সাহায্য না দিয়ে সরকার অনুমোদিত বৈধ দাতব্য সংস্থা ও মানবিক প্রতিষ্ঠানের মাধ্যমে দান করেন।

উল্লেখ্য, প্রতি বছরই রমজান মাস এবং ঈদুল ফিতরের ছুটিতে শারজাহতে ভিক্ষাবৃত্তি দমনে এ ধরনের বিশেষ নজরদারি চালানো হয়। এবারও ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত এই কড়া নিরাপত্তা বলয় বজায় থাকবে বলে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইস্তেখারার নামাজের নিয়ম ও দোয়া
ইস্তেখারার নামাজের নিয়ম ও দোয়া
২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:২০








অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৩:২৪


Follow Us