• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ সকাল ১১:৫৫:৪৮ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানের সঙ্গে আলোচনায় প্রস্তুত আফগানিস্তান

২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:১৪:২৩

পাকিস্তানের সঙ্গে আলোচনায় প্রস্তুত আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বেশ কয়েকটি শহরে পাকিস্তান বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। তবে এতকিছু পরও দেশটির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আফগানিস্তানের তালেবান।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, চলমান সংঘাত বন্ধে তালেবান নেতৃত্ব পাকিস্তানের সঙ্গে সংলাপে আগ্রহী। তিনি বলেন, ‘আফগানিস্তানের ইসলামিক আমিরাত সবসময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চেয়েছে। এখনও আমরা সংলাপের মাধ্যমেই বিষয়টি মীমাংসা করতে চাই।’

Ad
Ad

২৭ ফেব্রুয়ারি শুক্রবার পাকিস্তান আফগানিস্তানের কয়েকটি শহরে বিমান হামলা চালিয়েছে বলে কাবুলের অভিযোগ। সীমান্তবর্তী এলাকাগুলোতেও সংঘর্ষ অব্যাহত রয়েছে। উভয় পক্ষই হতাহতের দাবি করেছে, যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Ad

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ চলমান পরিস্থিতিকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, দুই দেশের মধ্যে প্রকাশ্য সংঘাত চলছে।

এদিকে ইসলামাবাদ জানিয়েছে, ‘অপারেশন গজব লিল-হক’ নামের অভিযানে এ পর্যন্ত ২৯৭ জন তালেবান সদস্য নিহত এবং সাড়ে ৪০০ জনের বেশি আহত হয়েছেন। পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার দাবি করেন, আরিয়ানা কমপ্লেক্স এলাকায় তালেবানের আরও আটটি চেকপোস্ট ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান গুঁড়িয়ে দেওয়ার কথাও জানান তিনি।

ইসলামাবাদের দাবি, এখন পর্যন্ত ২৯টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে এবং চেকপোস্টগুলো থেকে বহু তালেবান যোদ্ধা পালিয়ে গেছে।

অন্যদিকে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু এলাকায় ড্রোন হামলায় পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। কাবুলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের পাল্টা হামলায় পাকিস্তানের অন্তত ৫৫ সেনা নিহত হয়েছেন।

দুই দেশের পাল্টাপাল্টি দাবির মধ্যেও পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়ে গেছে। আন্তর্জাতিক মহল সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছে।

সূত্র: রয়টার্স ও আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ফকিরহাটে চুরি হওয়া ২০ টন সুপারি উদ্ধার
ফকিরহাটে চুরি হওয়া ২০ টন সুপারি উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫১:১৩





রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৯:৩৪

আবারও বাড়ল সোনার দাম
আবারও বাড়ল সোনার দাম
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৬:৩৫




Follow Us