• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ সকাল ১১:৫৭:১০ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত, ১৫ জন নিহত

২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪২:২৯

বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত, ১৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকা মহাদেশের রাষ্ট্র বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে বিধ্বস্ত হয়েছে দেশটির জাতীয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানোতে পরিপূর্ণ একটি সামরিক কার্গো বিমান। বিমানটি কয়েকটি যানবাহনের ওপর পতিত হওয়ায় সেগুলোও বিধ্বস্ত হয়েছে এবং কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও কয়েকজন।

বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন ছাপানো নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ রাজধানী লা পাজের সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরের প্রবেশের অবতরণের সময় এটি রানওয়ে থেকে সরে যায় এবং কাছাকাছি মাঠে বিধ্বস্ত হয়। বিমানটি ভূমিতে আছড়ে পড়ার পর সেটিতে আগুন ধরে গিয়েছিল। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছে তাদের কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ফকিরহাটে চুরি হওয়া ২০ টন সুপারি উদ্ধার
ফকিরহাটে চুরি হওয়া ২০ টন সুপারি উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫১:১৩





রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৯:৩৪

আবারও বাড়ল সোনার দাম
আবারও বাড়ল সোনার দাম
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৬:৩৫




Follow Us