• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ সকাল ১১:৫৬:৩৪ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

পাক-আফগান সংঘাত বন্ধে দ্রুত সংলাপের আহ্বান ইরানের

২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫০:৩৩

পাক-আফগান সংঘাত বন্ধে দ্রুত সংলাপের আহ্বান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে এবং ‘তাৎক্ষণিক’ সংলাপের আহ্বান জানিয়েছে।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস কাবুল ও ইসলামাবাদের মধ্যে ‘তাৎক্ষণিক উত্তেজনা প্রশমন’ এবং শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, এই সংঘাত পুরো অঞ্চলের ওপর প্রভাব ফেলতে পারে।

Ad
Ad

আফগানিস্তানের রাজধানী কাবুল ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা পাকিস্তান বিমান বাহিনীর হামলার পর আতঙ্ক ও হতাহতের বর্ণনা দিয়েছেন।

Ad

পাকিস্তান জানিয়েছে, তারা তালেবান যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, আফগান বাহিনীর সীমান্তে হামলার ঘটনায় তাদের ধৈর্যের সীমা ‘শেষ হয়ে গেছে’।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তার মতে ‘পাকিস্তান অত্যন্ত ভালো করছে’ এবং দেশটির নেতাদের সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ফকিরহাটে চুরি হওয়া ২০ টন সুপারি উদ্ধার
ফকিরহাটে চুরি হওয়া ২০ টন সুপারি উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫১:১৩





রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
রাজশাহীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৯:৩৪

আবারও বাড়ল সোনার দাম
আবারও বাড়ল সোনার দাম
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৬:৩৫




Follow Us