আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরানসহ কেরমানশাহ, লোরেস্তান, তাবরিজ, ইসফাহান ও কারাজ প্রদেশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে সূত্রের বরাতে জানিয়েছে আল জাজিরা। হামলার মুখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ‘নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে’ বলে জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় তেহরানে ছিলেন না খামেনি। তিনি তখন কোন শহরে ছিলেন–তা পরিষ্কার করা না হলেও প্রতিবেদনে যোগ করা হয়, খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।


এদিকে পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নাগরিকদের আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনী।

ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, তার দেশ পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের হামলার ‘ভয়াবহ’ জবাব দিতে ইরান প্রস্তুত বলেও জানান তিনি।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ইরানের আলোচনা ফলপ্রসূ না হওয়ার পরই সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা বৃদ্ধি পায়। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটির ছাড়তে নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। তখনই হামলার বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available