• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ সকাল ১১:১৯:২২ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

হামলায় ইরানে প্রাণহানি এখন পর্যন্ত প্রায় ১১০০: এইচআরএএন

৪ মার্চ ২০২৬ সকাল ০৯:০৬:১১

হামলায় ইরানে প্রাণহানি এখন পর্যন্ত প্রায় ১১০০: এইচআরএএন

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও আমেরিকার হামলায় ইরানে এখন পর্যন্ত প্রায় ১১০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা এইচআরএএনের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

এইচআরএএনের তথ্য বলছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে হামলা শুরু হওয়ার পর থেকে মঙ্গলবার পর্যন্ত ইরানে কমপক্ষে ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যার মধ্যে ১৮১ জন শিশু।

Ad
Ad

এইচআরএএন জানিয়েছে, ১০০ জন শিশুসহ ৫৪০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক আহত হয়েছে। প্রাথমিকভাবে এই তথ্য জানা গেছে। আরও শত শত মৃত্যুর খবর যাচাই করা হচ্ছে।

Ad

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরিবারসহ নিহত হয়েছেন। হামলার প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।

ইরানে হামলার প্রতিবাদে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, আর লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করছে ইসরায়েল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us