• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৫৪:৪৩ (05-Mar-2026)
  • - ৩৩° সে:

পারমাণবিক সক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি নয়: কানাডা-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

৫ মার্চ ২০২৬ দুপুর ০১:২৫:৪২

পারমাণবিক সক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি নয়: কানাডা-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। তবে, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তারা।

ক্যানবেরায় সফররত কানাডীয় নেতার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আলবেনিজ সাংবাদিকদের বলেন, ‘বিশ্ব উত্তেজনা প্রশমিত হতে দেখতে চায়... যেসব উপসাগরীয় দেশ এই যুদ্ধে জড়িত ছিল না, আমরা দেখছি তারাও সর্বত্র হামলার শিকার হচ্ছে। বেসামরিক ও পর্যটন এলাকাতেও হামলা হয়েছে। একই সঙ্গে আমরা চাই নির্ধারিত লক্ষ্যগুলো অর্জিত হোক ।’

Ad
Ad

কার্নিও অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর উত্তেজনা হ্রাসের আহ্বানের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, ‘এই মুহূর্তে সংঘাত ছড়িয়ে পড়ছে, আমরা তা স্বীকার করি। তবে যুদ্ধবিরতিতে পৌঁছানোর আগে বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলা বন্ধ হতে হবে।  যুদ্ধবিরতি কার্যকর হওয়ার জন্য এগুলো অপরিহার্য শর্ত।’

Ad

উভয় নেতা শনিবার থেকে শুরু হওয়া ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার প্রতি সমর্থন জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আরও বেড়েছে জ্বালানি তেলের দাম
আরও বেড়েছে জ্বালানি তেলের দাম
৫ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:২৪










Follow Us