আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হবে। তার এমন মন্তব্যের পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে, যুদ্ধ কখন শেষ হবে সেটি নির্ধারণ করবে তারা।
১০ মার্চ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টার দিকে ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ইঙ্গিত দেন আর এক সপ্তাহের মধ্যে হয়তো যুদ্ধ শেষ হবে।


জবাবে বিপ্লবী গার্ড বলেছে, “যুদ্ধ কবে শেষ হবে সেটি নির্ধারণ করব আমরা। এই অঞ্চলের সমীকরণ এবং ভবিষ্যত এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে। মার্কিন সেনারা এ যুদ্ধ বন্ধ করতে পারবে না।”

সূত্র: এএফপি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available