• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে ফাল্গুন ১৪৩২ সকাল ১০:২৫:৫৫ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

লেবাননে চার ইরানি কূটনীতিককে হত্যা করল ইসরাইল

১১ মার্চ ২০২৬ সকাল ০৮:২৬:২৮

লেবাননে চার ইরানি কূটনীতিককে হত্যা করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলের হামলায় ইরানের চারজন কূটনীতিক নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে তেহরান। গত ৮ মার্চ রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৈরুতের একটি হোটেলে চালানো হামলায় চার ইরানি কূটনীতিক নিহত হয়েছেন বলে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন।

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে লেখা এক জরুরি চিঠিতে বলেন, রোববার ভোরে বৈরুতের রামাদা হোটেলে ইসরাইলি বাহিনী ইচ্ছাকৃত হামলা চালায়। এতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের চারজন কূটনীতিক নিহত হন।

Ad
Ad

অন্যদিকে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা রোববার রাতে বৈরুতের একটি হোটেলে হামলা চালিয়েছে। তবে তাদের দাবি, ওই হামলার লক্ষ্য ছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের শীর্ষ কমান্ডাররা।

Ad

এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ওই হামলায় কুদস ফোর্সের লেবানন কর্পস ও প্যালেস্টাইন কর্পসের পাঁচজন কমান্ডারকে লক্ষ্য করে আঘাত হানা হয়।

বাহিনীটি আরও দাবি করেছে, কুদস ফোর্সের লেবানন কর্পস ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে গুরুত্বপূর্ণ সমন্বয়কারী হিসেবে কাজ করে।

লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ভোরের দিকে চালানো ওই হামলায় বৈরুতের একটি হোটেলের কক্ষ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে চারজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে।

এদিকে লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ৫৭০ জনে পৌঁছেছে।

১০ মার্চ মঙ্গলবার লেবাননের দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪৪৪ জন আহত হয়েছেন। এছাড়া সংঘাত শুরুর পর থেকে প্রায় ৭ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ইরান যুদ্ধে অন্তত ১৫০ মার্কিন সেনা আহত
ইরান যুদ্ধে অন্তত ১৫০ মার্কিন সেনা আহত
১১ মার্চ ২০২৬ সকাল ০৭:৪৭:৪৪

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
১০ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৫


Follow Us