• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:১৪:৫৯ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

৮৪ নাবিকের মরদেহ ইরানকে হস্তান্তরের নির্দেশ দিল শ্রীলঙ্কার আদালত

১১ মার্চ ২০২৬ বিকাল ০৩:১৮:২৪

৮৪ নাবিকের মরদেহ ইরানকে হস্তান্তরের নির্দেশ দিল শ্রীলঙ্কার আদালত

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার একটি আদালত ৮৪ জন ইরানি নাবিকের মরদেহ ইরান দূতাবাসে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন।

১১ মার্চ বুধবার এই তথ্য স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে।

Ad
Ad

এর আগে আইআরআইএস দেনা যুদ্ধজাহাজটি মার্কিন-ইসরায়েল যুদ্ধ চলাকালীন ভারত আয়োজিত নৌমহড়া থেকে ফেরার সময় ভারত মহাসাগরে একটি মার্কিন সাবমেরিন থেকে টর্পেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটিতে ছিলেন দেড় শতাধিক ইরানি নাবিক। দুর্ঘটনার পর শ্রীলঙ্কা নৌবাহিনী উদ্ধার অভিযান চালিয়ে কিছু নাবিককে জীবিত ও আহত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। তবে অধিকাংশ নিখোঁজ ছিলেন এবং পরবর্তীতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

Ad

এই ঘটনায় ইরানের আরেকটি যুদ্ধজাহাজ আইআরআইএস লাভান এবং তার ১৮৩ নাবিককে আশ্রয় দিয়েছে ভারত। জাহাজটি ২৮ ফেব্রুয়ারি প্রযুক্তিগত সমস্যায় বিপদ সংকেত পাঠায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার জানায়, কচিতে জাহাজটির নোঙরের জন্য ২৮ ফেব্রুয়ারি আবেদন করা হয়। ডকিং অনুমোদন দেওয়া হয় ১ মার্চ এবং ৪ মার্চ থেকে জাহাজটি কচিতে অবস্থান করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হরমুজ প্রণালিতে তিন কার্গো জাহাজে হামলা
হরমুজ প্রণালিতে তিন কার্গো জাহাজে হামলা
১১ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৪:০৬






রাজধানীতে দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু
রাজধানীতে দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু
১১ মার্চ ২০২৬ বিকাল ০৩:০৯:৪৮




Follow Us