• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৩৮:১৬ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

শর্ত না মানলে যুদ্ধ চলবে, যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা ইরানের

২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:১০:২৬

শর্ত না মানলে যুদ্ধ চলবে, যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ‘সমঝোতায় আগ্রহী’ বলে মন্তব্য করার পর তেহরান থেকে এসেছে কঠোর প্রতিক্রিয়া। দেশটির এক জ্যেষ্ঠ উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন, ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হস্তক্ষেপ না করার নিশ্চয়তা না পেলে যুদ্ধ থামবে না।

সোমবার টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেন, ‘আমাদের সব ক্ষতির ক্ষতিপূরণ, সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ হস্তক্ষেপ না করার আন্তর্জাতিক আইনি নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।’

Ad
Ad

তার এই বক্তব্যে তেহরানের কঠোর অবস্থান আরও স্পষ্ট হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এবার প্রতিক্রিয়া প্রচলিত ‘চোখের বদলে চোখ’ নীতিতে সীমাবদ্ধ থাকবে না। ‘এবার হবে মাথার বদলে মাথা—এবং তোমাদের উপসাগর ছেড়ে যেতে হবে,’—বলেন তিনি।

Ad

রেজায়ি জানান, কয়েক সপ্তাহ ধরে চলমান সংঘাতের মধ্যেও ইরানের সামরিক অভিযান জোরদার রয়েছে। তিনি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী শক্তিশালীভাবে অভিযান পরিচালনা করছে।’

একই সঙ্গে তিনি দাবি করেন, বাস্তবে যুদ্ধ এক সপ্তাহ আগেই শেষের পথে ছিল এবং যুক্তরাষ্ট্র তখন যুদ্ধবিরতিতে আগ্রহী ছিল। তবে তার অভিযোগ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাপে সংঘাত অব্যাহত রাখা হয়েছে।

রেজায়ি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে প্রস্তুত ছিল, কিন্তু নেতানিয়াহু তা চালিয়ে যেতে চাপ দেন।’

তিনি আরও বলেন, সংঘাতের প্রাথমিক পর্যায়ের পরই ওয়াশিংটন বুঝতে পেরেছিল যে এখানে ‘জয়ের কোনো পথ নেই’।

সূত্র: তাস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬

আজ সাকিব আল হাসানের জন্মদিন
আজ সাকিব আল হাসানের জন্মদিন
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৪৭






Follow Us