• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৫:০৭ (27-Mar-2026)
  • - ৩৩° সে:

ইরান যুদ্ধ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক

২৭ মার্চ ২০২৬ সকাল ১১:২৫:৩২

ইরান যুদ্ধ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং ইরানের বেসামরিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিষয়ে আলোচনার জন্য এক রুদ্ধদ্বার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আজ ২৭ মার্চ শুক্রবার নিউ ইয়র্ক সময় সকাল ১০টায় এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। খবর আলজাজিরার।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, রাশিয়া এই বৈঠকের আহ্বান জানিয়েছে। মস্কোর অভিযোগ, গত কয়েক দিনের হামলায় ইরানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। মার্চ মাসে নিরাপত্তা পরিষদের পালাক্রমিক সভাপতিত্ব করছে যুক্তরাষ্ট্র। তারা রাশিয়ার অনুরোধে এই আলোচনার সূচি নির্ধারণ করেছে।

Ad
Ad

উল্লেখ্য, গত ১১ মার্চ নিরাপত্তা পরিষদে বাহরাইন-সমর্থিত একটি প্রস্তাব (রেজোলিউশন ২৮১৭) পাস হয়েছিল। যেখানে প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলার নিন্দা জানানো হয়। তবে সেই প্রস্তাবে ইরানের অভ্যন্তরে মার্কিন-ইসরায়েলি হামলার কোনো উল্লেখ ছিল না। রাশিয়া তখন থেকেই দাবি করে আসছে, নিরাপত্তা পরিষদকে দুই পক্ষকেই সমানভাবে সংযত হওয়ার আহ্বান জানাতে হবে।

Ad

জানা গেছে, আজকের এই রুদ্ধদ্বার বৈঠকে ইরানের অভ্যন্তরে হওয়া ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরবে রাশিয়া। একই সঙ্গে ভারসাম্যপূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে পেন্টাগন দাবি করেছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানের অভ্যন্তরে ১০ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২৪ হাজার ৮০০ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বাসাইলে পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার
বাসাইলে পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার
২৭ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৬:১০




লক্ষ্মীপুরে একই সঙ্গে খোঁড়া হলো ৪টি কবর
লক্ষ্মীপুরে একই সঙ্গে খোঁড়া হলো ৪টি কবর
২৭ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৫:৫১



Follow Us