• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৯:০৩ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রের ১৫ দফা দাবির বেশিরভাগ মেনেছে ইরান: ট্রাম্প

৩০ মার্চ ২০২৬ সকাল ০৯:৪০:৪১

যুক্তরাষ্ট্রের ১৫ দফা দাবির বেশিরভাগ মেনেছে ইরান: ট্রাম্প
“ডোনাল্ড ট্রাম্পের ফাইল ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাবের ‘বেশিরভাগ’ শর্ত ইরান মেনে নিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘তারা আমাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে। কেন নেবে না?’ তিনি আরও জানান, সরাসরি ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে এবং তা ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে।

Ad
Ad

ট্রাম্প দাবি করেন, সদিচ্ছার অংশ হিসেবে ইরান যুক্তরাষ্ট্রকে তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে। তার ভাষায়, ‘তারা আমাদের ২০ জাহাজভর্তি তেল দিয়েছে, যা আগামীকাল থেকে পাঠানো শুরু হবে।’

Ad

এর আগে রোববার দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের বিবেচনায় রয়েছে। তিনি বলেন, ‘হয়তো আমরা খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নেব, কিংবা নেব না, আমাদের হাতে অনেক বিকল্প রয়েছে।‘ প্রয়োজনে সেখানে কিছু সময় অবস্থান করার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রস্তাবের শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় সীমাবদ্ধতা আরোপ, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ এবং ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া। তবে কিছু বিষয় এখনো আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
বকশীগঞ্জের আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে
৩০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:০২:০০








গভীর রাতে মহাসড়কে শতাধিক গাড়িতে ডাকাতি
গভীর রাতে মহাসড়কে শতাধিক গাড়িতে ডাকাতি
৩০ মার্চ ২০২৬ বিকাল ০৩:৪৩:১৫


Follow Us