• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে চৈত্র ১৪৩২ রাত ০৮:১৩:০৯ (07-Apr-2026)
  • - ৩৩° সে:

ফের সৌদি আরবে ইরানের হামলা

৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০১:১৯

ফের সৌদি আরবে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরান সৌদি আরবের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্পনগরী জুবাইলে একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে।

৭ এপ্রিল মঙ্গলবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।

Ad
Ad

প্রতিবেদনে বলা হয়, ইরানের সেনাবাহিনী সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের জুবাইল শিল্প নগরীতে অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে। তবে ঘটনার পরপরই সৌদি সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Ad

জুবাইল সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র, যেখানে তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল উৎপাদন হয়। এ ধরনের স্থাপনায় হামলা দেশটির জ্বালানি খাত ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

এদিকে সৌদি প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, যদিও হামলার পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।

সূত্র : আল-জাজিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৩২

দেশে আবারও ভূমিকম্প অনুভূত
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২০:২১

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো আমিরাত
৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৫৫




Follow Us