• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে চৈত্র ১৪৩২ সকাল ১০:৪৪:২৪ (09-Apr-2026)
  • - ৩৩° সে:

লেবাননে শোকের ছায়া, ইসরায়েলি হামলায় হুমকির মুখে যুদ্ধবিরতি চুক্তি

৯ এপ্রিল ২০২৬ সকাল ০৭:৫৯:১১

লেবাননে শোকের ছায়া, ইসরায়েলি হামলায় হুমকির মুখে যুদ্ধবিরতি চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলার পর দেশজুড়ে শোক দিবস ঘোষণা করা হয়েছে। ইসরায়েলে হামলায় ৮ এপ্রিল বুধবার একদিনেই অন্তত ২৫৪ জন নিহত এবং ১,১৬৫ জনের বেশি আহত হয়েছেন।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানিয়েছেন, ‘ইসরায়েলের হত্যাযজ্ঞ থামাতে দেশের সব রাজনৈতিক ও কূটনৈতিক শক্তি কাজে লাগানো হচ্ছে।’

Ad
Ad

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে, ‘তার আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়।’ একই কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স—“আমরা এমন কোনো প্রতিশ্রুতি দিইনি।”

Ad

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ‘লেবানন প্রসঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির শর্ত স্পষ্ট।’ তিনি সতর্ক করে বলেন, ‘ওয়াশিংটনকে বেছে নিতে হবে—যুদ্ধবিরতি, নাকি ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া। দুটো একসঙ্গে সম্ভব নয়।’

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ইসরায়েলের হামলায় বিপুলসংখ্যক বেসামরিক হতাহত হওয়ায় দেশটির স্বাস্থ্যব্যবস্থা চাপে পড়েছে।’

এদিকে, গাজায় আল জাজিরার সংবাদদাতা মোহাম্মদ উইশাহকে ইসরায়েল ‘টার্গেট করে হত্যা’ করেছে বলে অভিযোগ করে এর তীব্র নিন্দা জানিয়েছে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক। তারা একে ‘জঘন্য অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








মালয়েশিয়ায় ধরা পড়লেন ৭৯ বাংলাদেশি
মালয়েশিয়ায় ধরা পড়লেন ৭৯ বাংলাদেশি
৯ এপ্রিল ২০২৬ সকাল ০৯:২৯:৪৫




Follow Us