• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:০৯:৫৮ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

লেবাননে হামলার প্রতিবাদে আবারও হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:০৯:০৭

লেবাননে হামলার প্রতিবাদে আবারও হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে আবারও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার শর্তে ইরান অবরোধ তুলে নিয়েছিল। তবে লেবাননে ইসরায়েলের চলমান হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে দেখছে তেহরান। এরই প্রেক্ষিতে আবারও প্রণালীতে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।

ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির পরও লেবাননে হামলা অব্যাহত রাখায় এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে।

এদিকে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও উপসাগরীয় অঞ্চলের অন্তত তিনটি দেশে সতর্কতা সাইরেন বেজে ওঠার খবর পাওয়া গেছে, যা ইঙ্গিত দিচ্ছে উত্তেজনা পুরোপুরি কমেনি। এতে করে যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইরান জানিয়েছে, নতুন এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজের ওপর ফি আরোপের নীতিও কার্যকর করা হতে পারে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে সমন্বয় করে ভূগর্ভে মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণে কাজ করবে যুক্তরাষ্ট্র।

পাকিস্তানসহ কয়েকটি দেশ আশা প্রকাশ করেছিল যে, লেবাননের সংঘাত সাময়িকভাবে প্রশমিত হবে। তবে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের নামে ইসরায়েল সেখানে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

৮ এপ্রিল বুধবার বিকেলে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই বৈরুতের ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক এলাকায় বড় ধরনের হামলা চালানো হয়। এতে বহু মানুষ নিহত এবং শতাধিক আহত হন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এদিনই তারা লেবাননে সবচেয়ে বড় সমন্বিত হামলা চালিয়েছে। বৈরুত, বেকা ভ্যালি ও দক্ষিণ লেবাননের ১০০টিরও বেশি হিজবুল্লাহ কমান্ড সেন্টার ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।

সূত্র: ডেইলি এক্সপ্রেস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১





Follow Us