• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১১:৪৫:৪৯ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে নিরাপত্তা চাদরে আবৃত ইসলামাবাদ

১০ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৫৫:২১

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে নিরাপত্তা চাদরে আবৃত ইসলামাবাদ

আন্তর্জাতিক ডেস্ক: বহুল আলোচিত ইরান-যুক্তরাষ্ট্র বৈঠককে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুরো শহরজুড়ে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা।

যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনার জন্য দুই দেশের প্রতিনিধিদের শুক্রবার ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। হোয়াইট হাউস জানিয়েছে, আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে শনিবার।

বৈঠককে ঘিরে শহরে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার আশপাশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে।

এছাড়া, নিরাপত্তার অংশ হিসেবে বন্ধ রাখা হয়েছে অনেক স্কুল ও দোকানপাট। প্রতিনিধিদের অবস্থানের জন্য নির্ধারিত সেরেনা হোটেল আগামী ১২ এপ্রিল পর্যন্ত খালি করে দেওয়া হয়েছে। হোটেলের আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকাও লকডাউন করেছে নিরাপত্তাবাহিনী।

বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের পক্ষ থেকে দেশটির পার্লামেন্টের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।

সূত্র: বিবিসি, রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us