• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৬:৪২ (10-Apr-2026)
  • - ৩৩° সে:

লেবাননে ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি আলোচনাকে হুমকির মুখে ফেলছে

১০ এপ্রিল ২০২৬ সকাল ১০:১৮:১৬

লেবাননে ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি আলোচনাকে হুমকির মুখে ফেলছে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরান যখন পাকিস্তানে আলোচনার প্রস্তুতি নিচ্ছে, তখন ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে। ৯ এপ্রিল বুধবার একদিনেই দেশজুড়ে ব্যাপক ইসরায়েলের বিমান হামলায় ৩০০ জনের বেশি নিহত এবং অন্তত ১,১৫০ জন আহত হয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গেব্রেয়েসুস লেবাননের বৈরুত এলাকায় অবস্থিত দুটি গুরুত্বপূর্ণ হাসপাতালকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলি হামলার কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক চাপের মধ্যে রয়েছে এবং আহতদের চিকিৎসা ব্যাহত হচ্ছে।

Ad
Ad

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলের কারণে যুদ্ধবিরতি না মানার বিষয়টি মেনে নিয়ে ‘নিজের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিতে’ প্রস্তুত থাকে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আলোচনাকে ব্যর্থ করতে দেয়, তবে সেটি হবে ওয়াশিংটনের ‘নিজস্ব সিদ্ধান্ত’। তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, এটি বোকামি হবে, তবে আমরা সকল অবস্থার জন্যই প্রস্তুত আছি।’

Ad

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইসরায়েলি গণমাধ্যমে দেশটির প্রতিরক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘যুদ্ধ থামানো হবে না।’

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নাভারণে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক ১
নাভারণে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক ১
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:১৯



ডট বলের মাইলফলক ছুঁলেন মুস্তাফিজ
ডট বলের মাইলফলক ছুঁলেন মুস্তাফিজ
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২১:৪৪


আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
১০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:২২





Follow Us