আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
১৯ এপ্রিল রোববার জার্মানির জিএফজেড ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলুর।


জানা গেছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। স্থানীয় সময় ভোর ৩টা ৬ মিনিটে কম্পনটি অনুভূত হয়।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ১.২৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৭.২১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানি বা অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available