• ঢাকা
  • |
  • বুধবার ৯ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:৩১:১০ (22-Apr-2026)
  • - ৩৩° সে:

গৃহকর্মীরাও পাবেন পেনশন ও ছুটিসহ নানান সুবিধা

২২ এপ্রিল ২০২৬ সকাল ১০:৩৪:৩৪

গৃহকর্মীরাও পাবেন পেনশন ও ছুটিসহ নানান সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ২২ বছরের আন্দোলন ও অপেক্ষার পর ইন্দোনেশিয়ার পার্লামেন্টে পাস হয়েছে ‘গৃহকর্মী সুরক্ষা আইন’। এর মাধ্যমে দেশটির প্রায় ৪২ লাখ গৃহকর্মী প্রথমবারের মতো আইনি স্বীকৃতি ও শ্রম অধিকার পেতে যাচ্ছেন।

২০০৪ সালে প্রথমবার আইনটি প্রস্তাব করা হলেও নানা জটিলতায় তা আটকে ছিল। পরে ২০২০ সালে এটি আবার আলোচনায় আসে। অবশেষে ২১ এপ্রিল মঙ্গলবার আইনটি পাস হওয়ার পর দেশজুড়ে আনন্দ প্রকাশ করেন গৃহকর্মীরা।

Ad
Ad

এক প্রতিক্রিয়ায় গৃহকর্মী আজেং আস্তুতি বলেন, এটি তাদের দীর্ঘ ২২ বছরের সংগ্রামের ফল। প্রান্তিক নারী হিসেবে সুরক্ষা পাওয়ার এই অর্জনকে তিনি ‘স্বপ্নপূরণ’ হিসেবে বর্ণনা করেন।

Ad

ইন্দোনেশিয়ায় গৃহকর্মীদের প্রায় ৯০ শতাংশই নারী। আগে তাদের শ্রমিক হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকায় কোনো আইনি সুরক্ষা ছিল না। নতুন আইনের ফলে তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা নিশ্চিত করা হয়েছে।

নতুন আইনে গৃহকর্মীদের স্বাস্থ্যবিমা ও পেনশন সুবিধা, সাপ্তাহিক নির্দিষ্ট ছুটি বাধ্যতামূলক, নিয়োগকর্তা বেতন থেকে অবৈধভাবে টাকা কেটে রাখতে পারবেন না এবং ১৮ বছরের কম বয়সীদের গৃহকর্মে নিয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ।

দীর্ঘদিন ধরে গৃহকর্মীরা চুক্তিবিহীন কাজ, দীর্ঘ সময়ের শ্রম এবং কম মজুরির শিকার ছিলেন। অনেক ক্ষেত্রে শিশুরাও এই কাজে যুক্ত ছিল বলে জানা যায়।

মানবাধিকার সংস্থা ‘জালা পিআরটি’-এর তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে গৃহকর্মীদের ওপর নির্যাতনের তিন হাজারের বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে।

সংস্থাটির প্রতিনিধি লিতা আংগ্রাইনি বলেন, আইন পাস হওয়া একটি বড় অর্জন হলেও এর বাস্তবায়ন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সরকার জানিয়েছে, নতুন আইন বাস্তবায়নের বিস্তারিত নীতিমালা প্রণয়নে আগামী এক বছর সময় লাগবে। মানবাধিকার সংগঠনগুলো এ উদ্যোগকে স্বাগত জানালেও মাঠপর্যায়ে এর কার্যকারিতা নিয়ে সতর্ক নজর রাখার আহ্বান জানিয়েছে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বাংলাদেশে গম পাচার, নুসরাতকে ইডির তলব
বাংলাদেশে গম পাচার, নুসরাতকে ইডির তলব
২২ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩১:৩৯







Follow Us