আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিভিন্ন শহরে সরকারপন্থি সমাবেশে ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে। রাজধানী তেহরানের প্রধান চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রদর্শন করা হয় ‘গদর’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
সমাবেশে উপস্থিত লোকজন 'ডেথ টু আমেরিকা' স্লোগান দেন। এ সময় ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মৌসাভি তেল আবিবে হামলার আহ্বান জানান।


ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জনসাধারণের চলাচলস্থল ও আবাসিক এলাকার মধ্যেই ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করা হয়।

তেহরানের আরেকটি বড় চত্বরে আলাদাভাবে খোররামশাহর-৪ ক্ষেপণাস্ত্রও প্রদর্শন করা হয়। শুধু তেহরানেই নয়, দেশটির দক্ষিণাঞ্চলের সাংস্কৃতিক রাজধানী ও কবিদের শহর শিরাজ, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ এবং ইরানের পশ্চিম-কেন্দ্রীয় প্রদেশ জাঞ্জানেও ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি, যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিনই ইরানের বিভিন্ন শহরে চত্বরে এসব সরকারপন্থি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছে দেশটির শীর্ষ কর্মকর্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available