• ঢাকা
  • |
  • শনিবার ১২ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:১৮:০৭ (25-Apr-2026)
  • - ৩৩° সে:

ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

২৫ এপ্রিল ২০২৬ সকাল ০৭:৪১:০৩

ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, আঞ্চলিক কূটনৈতিক সফরের অংশ হিসেবে তিনটি দেশ সফর করছেন তিনি। পাকিস্তান সফর শেষে তার ওমান ও রাশিয়া সফরের কথা রয়েছে।

Ad
Ad

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নিতে আগামীকাল সকালে পাকিস্তানে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

Ad

বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স অংশ নেবেন না বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র লেভিট। তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে অবস্থান করেই পুরো আলোচনা প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন এবং সম্পৃক্ত থাকবেন।

এ ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা টিমও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে প্রয়োজনে সংশ্লিষ্ট সবাই পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন বলেও ইঙ্গিত দিয়েছেন লেভিট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাতিঘর থেকে যেসব বই কিনলেন জাইমা রহমান
বাতিঘর থেকে যেসব বই কিনলেন জাইমা রহমান
২৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৮



বিশ্ববাজারে সোনার দামে ঊর্ধ্বগতি
বিশ্ববাজারে সোনার দামে ঊর্ধ্বগতি
২৫ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:০১





Follow Us