• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ রাত ১১:২৬:২৫ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

অস্ত্র হাতে এআই ছবি দিয়ে ইরানকে হুমকি ট্রাম্পের

২৯ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৩:২৩

অস্ত্র হাতে এআই ছবি দিয়ে ইরানকে হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে স্থগিত থাকা পারমাণবিক আলোচনার প্রেক্ষাপটে তেহরানকে দ্রুত ‘স্মার্ট’ হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২৯ এপ্রিল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইরান নিজেদের গুছিয়ে নিতে পারছে না। তারা জানে না কীভাবে একটি পরমাণু-বিরোধী চুক্তি স্বাক্ষর করতে হয়। তাদের শিগগিরই বুদ্ধিমান হওয়া উচিত।’

Ad
Ad

পোস্টে ট্রাম্প একটি এআই-নির্মিত ছবিও শেয়ার করেন, যেখানে তাকে অস্ত্র হাতে এবং পেছনে বিস্ফোরণের দৃশ্যসহ দেখা যায়। ছবিটির ওপর লেখা ছিল- ‘নো মোর মিস্টার নাইস গাই’।

Ad

এ মন্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে এবং সাম্প্রতিক একটি নির্ধারিত আলোচনা বাতিল হয়েছে। ওয়াশিংটন জানিয়েছে, তারা তেহরানের প্রস্তাব পর্যালোচনা করছে, তবে কোনো দুর্বল চুক্তিতে তাড়াহুড়া করবে না এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

এ বিষয়ে কিংস কলেজ লন্ডনের আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক রব গাইস্ট পিনফোল্ড বলেন, দুই পক্ষই সরাসরি সংঘাতের পর্যায় পেরিয়ে এখন কৌশলগত প্রতিযোগিতায় রয়েছে এবং সময় নিজেদের পক্ষে আনার চেষ্টা করছে।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি পুনরায় চালুর মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কঠিন ইস্যুগুলো পরে আলোচনায় নিতে চাইছে। এতে করে পারমাণবিক আলোচনা ঘিরে অনিশ্চয়তা আরও বাড়ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১১
লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১১
২৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:১৮


Follow Us