• ঢাকা
  • |
  • শুক্রবার ১৮ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:০১:৪৯ (01-May-2026)
  • - ৩৩° সে:

ইরান যুদ্ধ ‘শেষ’, দাবি ট্রাম্প প্রশাসনের

১ মে ২০২৬ সকাল ১১:১৮:৪৭

ইরান যুদ্ধ ‘শেষ’, দাবি ট্রাম্প প্রশাসনের
“প্রতীকি ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান সংঘাত ইতোমধ্যেই ‘শেষ হয়েছে’ বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তাদের মতে, এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাধ্যমে পরিস্থিতির অবসান ঘটেছে।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে, এই ব্যাখ্যার মাধ্যমে প্রশাসন মূলত মার্কিন কংগ্রেসের অনুমোদন নেওয়ার আইনি বাধ্যবাধকতা এড়ানোর চেষ্টা করছে।

Ad
Ad

৩০ এপ্রিল বৃহস্পতিবার মার্কিন সিনেটে এক শুনানিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাধ্যমে সংঘাতের সমাপ্তি ঘটেছে। এই যুক্তিতে প্রশাসন দাবি করছে, ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’ অনুযায়ী ৬০ দিনের বেশি সামরিক অভিযান চালাতে কংগ্রেসের অনুমোদনের যে বাধ্যবাধকতা রয়েছে, তা বর্তমান পরিস্থিতিতে আর প্রযোজ্য নয়।

Ad

প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া শত্রুতার অবসান ঘটেছে বলে তাদের অবস্থান। তার দাবি, ৭ এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে দুই পক্ষের মধ্যে আর কোনো সংঘর্ষ হয়নি।

আইন অনুযায়ী, কোনো দেশে সামরিক অভিযান শুরু হলে ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হয় অথবা অভিযান বন্ধ করতে হয়। ১ মে শুক্রবার সেই সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও হোয়াইট হাউস বলছে, যুদ্ধবিরতির কারণে সেই গণনা এখন আর কার্যকর নয়।

তবে বাস্তবে পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। হরমুজ প্রণালিতে ইরান নিজেদের অবস্থান বজায় রেখেছে বলে জানা গেছে। অন্যদিকে মার্কিন নৌবাহিনী সেখানে তেলবাহী জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নজরদারি ও অবরোধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ট্রাম্প প্রশাসনের এই ব্যাখ্যাকে ‘বিতর্কিত’ ও ‘আইনবিরোধী’ বলে অভিহিত করেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান—দুই দলেরই কয়েকজন আইনপ্রণেতা।

রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স বলেন, কংগ্রেসের অনুমোদনের সময়সীমা বাধ্যতামূলক আইন, কোনো পরামর্শ নয়। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক অভিযানের স্পষ্ট লক্ষ্য ও কৌশল থাকা জরুরি।

অন্যদিকে সিনেটর টিম কেইন বলেন, প্রশাসনের ব্যাখ্যার কোনো আইনি ভিত্তি নেই। বিশেষজ্ঞরাও মনে করছেন, যুদ্ধবিরতির কারণে ৬০ দিনের আইনি সময়সীমা স্থগিত রাখার সুযোগ আইনে নেই।

এদিকে সাবেক এক নিরাপত্তা উপদেষ্টা নতুন কৌশল হিসেবে অভিযানের নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন, যাতে এটিকে ‘আত্মরক্ষামূলক অভিযান’ হিসেবে দেখিয়ে কংগ্রেসের অনুমোদন ছাড়াই কার্যক্রম চালানো যায়।

সূত্র: এপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গৃহবন্দী করা হলো অং সান সু চিকে
গৃহবন্দী করা হলো অং সান সু চিকে
১ মে ২০২৬ দুপুর ০১:০৪:২৭

ময়মনসিংহে হামে দুই শিশুর মৃত্যু
ময়মনসিংহে হামে দুই শিশুর মৃত্যু
১ মে ২০২৬ দুপুর ০১:০০:০৭










Follow Us