• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৩৫:৪৫ (06-May-2026)
  • - ৩৩° সে:

আরব সাগরে ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান

৬ মে ২০২৬ বিকাল ০৩:০৪:৪৪

আরব সাগরে ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : যান্ত্রিক ত্রুটির কারণে আরব সাগরে আটকা পড়া ভারতীয় জাহাজ এমভি গৌতমের নাবিকদের জরুরি সহায়তা দিয়েছে পাকিস্তানের নৌবাহিনী।

৬ মে মঙ্গলবার পাকিস্তানি সামরিক বাহিনীর বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

Ad
Ad

জাহাজটিতে ক্রু বা নাবিকের সংখ্যা ৬ জন। তাদের মধ্যে ৫ জন ভারতীয় এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক।

Ad

কয়েক দিন আগে ওমানের বন্দর থেকে থেকে ভারতের উদ্দেশে যাত্রা শুরুর পর পথিমধ্যে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সাগরে ভাসতে থাকে জাহাজটি। এর মধ্যে জাহাজের খাবার, ওষুধ ও অন্যান্য জরুরি রসদ শেষ হয়ে যাওয়ায় সংকট আরও তীব্র হয়। এই অবস্থায় জরুরি সহায়তা (এসওএস) বার্তা পাঠায় এমভি গৌতম।

এমভি গৌতমের এসওএস বার্তা পায় ভারতের সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টারের (এমআরসিসি) মুম্বাই শাখা। বার্তা পাওয়ার পর এমআরসিসি ইসলামাবাদে যোগাযোগ করে এবং পাকিস্তানের সরকারের কাছে সহযোগিতার অনুরোধ জানায়। সেই অনুরোধে সাড়া দিয়েই আরব সাগরে নিজেদের নৌবাহিনীর জাহাজ পিএমএসএস কাশ্মির পাঠায় পাকিস্তানের নৌবাহিনী।

পাকিস্তানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এমভি গৌতমের ক্রুদের খাদ্য, ওষুধ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে পাকিস্তানের নৌবাহিনী। সেই সঙ্গে জাহাজটির নিরাপত্তাও নিশ্চিত করেছে। এ অভিযানে পাকিস্তানের নৌবাহিনীকে সহযোগিতা করেছে দেশটির সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (পিএমএসএ)।

কাতারের প্রধান ইংরেজি দৈনিক দ্য গালফ টাইমস তাদের টুইটার হ্যান্ডেলে পাকিস্তানি নৌবাহিনী কর্তৃক এমভি গৌতমের নাবিকদের জরুরি রসদ সরবরাহের ছবিও প্রকাশ করেছে।

এর আগে গত মাসে আরব সাগরে আটকা পড়া একটি জাহাজের ১৮ জন ক্রুকে উদ্ধার করেছিল পাকিস্তানের নৌবাহিনী। এই নাবিকদের মধ্যে চীন, মিয়ানমার, ভিয়েতনাম, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার নাগরিকরা ছিলেন।

সূত্র : রয়টার্স, এনডিটিভি অনলাইন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us