• ঢাকা
  • |
  • শনিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:৩৫:৩১ (16-May-2026)
  • - ৩৩° সে:

চীনের মধ্যস্থতাকে স্বাগত জানাল ইরান, আলোচনা চালিয়ে যেতে চায় ওয়াশিংটন

১৬ মে ২০২৬ সকাল ০৭:৫৪:২৩

চীনের মধ্যস্থতাকে স্বাগত জানাল ইরান, আলোচনা চালিয়ে যেতে চায় ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একইসঙ্গে দুই দেশের চলমান সংকট নিরসনে চীন-এর যেকোনো মধ্যস্থতা বা কূটনৈতিক সহায়তাকেও স্বাগত জানিয়েছে ইরান।

১৫ মে শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাগচি বলেন, ‘আমরা আবারও মার্কিনিদের কাছ থেকে বার্তা পেয়েছি যে তারা আলোচনা এবং পারস্পরিক যোগাযোগ চালিয়ে যেতে চায়।’

Ad
Ad

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালী পুনরায় চালু করতে সহায়তার প্রস্তাব দিয়েছেন এবং ইরানের যুদ্ধ চলাকালে সামরিক সহায়তা না দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন।

Ad

আরাগচি বলেন, ‘আমরা যেকোনো দেশের সহায়তাকে স্বাগত জানাই, বিশেষ করে চীনকে।’ তিনি জানান, চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ ও কৌশলগত সম্পর্ক রয়েছে। তাই বেইজিং যদি কূটনৈতিক প্রক্রিয়ায় সহায়তা করতে চায়, তবে সেটিকে স্বাগত জানাবে তেহরান।

এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই সংঘাত দীর্ঘায়িত হওয়ার কোনো যৌক্তিকতা নেই। দ্রুত সমাধান খুঁজে বের করা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের জন্য নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও জরুরি।

আরাগচি আরও জানান, পাকিস্তান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করছে। তবে প্রথম দফার আলোচনা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

সূত্র: এএফপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আম গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
আম গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
১৬ মে ২০২৬ দুপুর ১২:২৯:২৪



বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম
১৬ মে ২০২৬ দুপুর ১২:২৫:২৫








Follow Us