আন্তর্জাতিক ডেস্ক: গাজায় হামাসের শীর্ষ কমান্ডার ইজ আল-দীন আল-হাজ্জাজকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার চালানো এক হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হামাস।
১৬ মে শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


ইসরায়েলের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন আল-হাজ্জাজ। গাজা সিটিতে আল-মুতাজ নামের একটি আবাসিক ভবন লক্ষ্য করে প্রথমে দুই দিক থেকে একযোগে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ভবনটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।

পরে ভবন থেকে বের হওয়ার সময় একটি গাড়িকেও লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলের ভাষ্য অনুযায়ী, প্রথম হামলায় আহত হওয়ার পর আল-হাজ্জাজকে ওই গাড়িতে করে সরিয়ে নেওয়া হচ্ছিল।
এ হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে নিহতদের পরিচয় এবং আল-হাজ্জাজের মৃত্যুর বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available