আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সিনেটে ইরানের সাথে যুদ্ধ করার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা খর্ব করতে চলতি সপ্তাহেই অষ্টম বারের মতো ‘ওয়ার পাওয়ারস রেজুলেশন’ বা যুদ্ধ ক্ষমতা প্রস্তাবের ওপর জোরপূর্বক ভোটের ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাটরা।
সিনেটের মাইনরিটি লিডার চাক শুমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে এই ঘোষণা দেন।


শুমার লিখেছেন, ‘চলতি সপ্তাহে অষ্টম বারের মতো সিনেট ডেমোক্র্যাটরা ইরানের সাথে শত্রুতা থেকে আমাদের সৈন্য প্রত্যাহারের লক্ষ্যে যুদ্ধ ক্ষমতা প্রস্তাবের ওপর ভোট দিতে বাধ্য করছে।’

তিনি রিপাবলিকান সিনেটরদের প্রতি এই প্রস্তাব পাস করার, যুদ্ধ শেষ করার এবং ‘সৈন্যদের ক্ষতি থেকে দূরে সরিয়ে আনার’ আহ্বান জানান।
উল্লেখ্য, মার্কিন সংবিধান অনুযায়ী কেবল কংগ্রেসই যুদ্ধ ঘোষণা করতে পারে, প্রেসিডেন্ট নন।
সূত্র: আল-জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available