• ঢাকা
  • |
  • বুধবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:০৪:৫৫ (20-May-2026)
  • - ৩৩° সে:

ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাবে ট্রাম্পের বিপক্ষে ৪ রিপাবলিকান সিনেটর

২০ মে ২০২৬ সকাল ১০:১১:৪৪

ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাবে ট্রাম্পের বিপক্ষে ৪ রিপাবলিকান সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর অবস্থানের বিরুদ্ধে গিয়ে চার রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্রের সিনেটে ইরান যুদ্ধ সীমিত করার একটি প্রস্তাব পাস হয়েছে।

১৯ মে মঙ্গলবার সিনেটে উত্থাপিত ওই প্রস্তাবটি ৫০-৪৭ ভোটে অনুমোদিত হয়। আরও তিন রিপাবলিকান সিনেটর ভোটদানে অনুপস্থিত ছিলেন।

Ad
Ad

প্রস্তাবটির পক্ষে ভোট দেওয়া রিপাবলিকান সিনেটররা হলেন— র‍্যান্ড পল, সুসান কলিন্স, লিসা মুরকোস্কি এবং বিল ক্যাসিডি। অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন।

Ad

প্রস্তাবটি ‘ওয়ার পাওয়ারস অ্যাক্ট’-এর আওতায় আনা হয়েছে। এই আইনে বলা আছে, কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো মার্কিন প্রেসিডেন্ট একটানা ৬০ দিনের বেশি সময় বিদেশে সামরিক অভিযান পরিচালনা করতে পারেন না।

ডেমোক্র্যাটদের দাবি, ইরানে মার্কিন ও ইসরাইলি সামরিক অভিযান শুরুর ৬০ দিনের সীমা গত ১ মে শেষ হয়েছে। তাই কংগ্রেসের অনুমোদন ছাড়া অভিযান চালিয়ে যাওয়ার সাংবিধানিক ভিত্তি নেই।

তবে হোয়াইট হাউস বলছে, ৮ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির পর ‘ওয়ার পাওয়ারস অ্যাক্ট’-এর সময় গণনা স্থগিত হয়েছে। ফলে ট্রাম্প প্রশাসনের হাতে এখনো অন্তত ৪০ দিন সময় রয়েছে।

সিনেটের এই ভোটকে ট্রাম্পের বিরুদ্ধে বিরল প্রকাশ্য অবস্থান হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে এতদিন রিপাবলিকান পার্টির বেশিরভাগ সদস্য প্রেসিডেন্টের পক্ষেই অবস্থান নিয়েছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত উপসাগরীয় অঞ্চলে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক ও জ্বালানি অবকাঠামো। পাশাপাশি গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীও বন্ধ হয়ে গেছে।

পেন্টাগনের হিসাব অনুযায়ী, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৯ বিলিয়ন ডলার।

তবে সিনেটে প্রস্তাব পাস হলেও তা এখনই কার্যকর হচ্ছে না। এটি বাস্তবায়নের জন্য প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হবে।

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন প্রস্তাব বিনিময়ের মাধ্যমে যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










দেশে আরও কমলো স্বর্ণের দাম
দেশে আরও কমলো স্বর্ণের দাম
২০ মে ২০২৬ সকাল ১১:০২:৩৫


Follow Us