• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৫৩:৪৬ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

জাল ভিসা নিয়ে দক্ষিণ আফ্রিকায় প্রবেশের সময় ৯ বাংলাদেশি আটক

১২ জুন ২০২৬ বিকাল ০৩:২০:০১

জাল ভিসা নিয়ে দক্ষিণ আফ্রিকায় প্রবেশের সময় ৯ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ওআর তাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে জাল ভ্রমণ নথি ও ভিসা ব্যবহার করে প্রবেশের চেষ্টা করার সময় ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির সীমান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (বিএমএ)।

১২ জুন বৃহস্পতিবার স্থানীয় সময়ে ঘটনাটি ঘটে।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম আইউইটনেস নিউজ জানায়, কর্তৃপক্ষ প্রথমে যাত্রীদের ভ্রমণ নথিতে অসঙ্গতি লক্ষ্য করে তাদের আটক করে। পরে যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায়, আটক ব্যক্তিদের কাছে থাকা দক্ষিণ আফ্রিকার ভিসাগুলো জাল।

জাল ভিসাগুলো ভারতের নয়াদিল্লিতে অবস্থিত দক্ষিণ আফ্রিকার হাইকমিশন থেকে ইস্যু করা হয়েছে বলে দেখানো হয়েছিল।

বিএমএর মুখপাত্র মেমে মোগোৎসি জানান, আটক ৯ জনের মধ্যে ৩ জন নারী এবং ৬ জন পুরুষ। নারীরা সাধারণ বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ করছিলেন। অন্যদিকে ৬ জন পুরুষ প্রথমে জাল ভারতীয় পাসপোর্ট দেখান, পরে জিজ্ঞাসাবাদের সময় তারা নিজেদের বাংলাদেশি পাসপোর্টও উপস্থাপন করেন।

ঘটনার পর ওই ৯ জনকে দক্ষিণ আফ্রিকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করা হয়েছে।

বিএমএ জানিয়েছে, জাল নথির উৎস শনাক্ত করতে তদন্ত চলছে। একই সঙ্গে এর পেছনে কোনো আন্তর্জাতিক অপরাধচক্র জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, এ ঘটনা সীমান্ত নিরাপত্তা ও আন্তর্জাতিক জাল নথি চক্র নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১





Follow Us